রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাশিয়ানীতে আ.লীগ নেতার নামে মামলা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনকে জড়িয়ে মনগড়া সংবাদ প্রকাশ এবং মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুন) বেলা ১১ টায় উপজেলার রামদিয়া-ঘৃতকান্দি সড়কে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা। এতে ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধাসহ কয়েক শত নারী-পুরুষ অংশ নেন। মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাবলু, উপজেলা যুবলীগ নেতা আমিরুজ্জামান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান মিয়া, দেব দুলাল বিশ^াস, আওয়ামী লীগ নেতা মোঃ জাহিদুল মিয়া, রবীন্দ্রনাথ বিশ^াস প্রমুখ। পরে একই স্থানে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন। এ সময় তিনি বলেন, ‘একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে আমার বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার হীন উদ্দেশ্যে আমাকে জড়িয়ে ও আমার ছবি ব্যবহার করে কতিপয় সাংবাদিকদের কাছে ভিত্তিহীন তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশ করেছেন। কানন বালা গাইন নামে এক হিন্দু নারীকে প্রভাবিত করে আমার নামে মিথ্যা মামলা করিয়েছেন। কিন্তু আদৌও ওই নারীর সাথে আমার কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব বা বিরোধ নেই। সরকারি কলেজের জমি নিয়ে কলেজের সাথে তার বিরোধ। সেখানে আমাকে অহেতুক মামলায় জড়িয়ে মানহানি ও হয়রানি করার চেষ্টা করছেন ওই নারী। আমি ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের নামে করা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন উপস্থিত আ.লীগের নেতাকর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com