বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধনবাড়ীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জহিরুল ইসলাম মিলন ধনবাড়ী (টাঙ্গাইল) :
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২

টাঙ্গাইলের ধনবাড়ীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি ও সারাদেশে বিএনপির নৈরাজ্যের সৃষ্টির প্রতিবাদে নাটোর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন গুলো। এ উপলক্ষে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল সংগঠনটির স্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, তোফাজ্জল হোসেন সাবেক যুগ্ম সাধারণত সম্পাদক ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ, সাকুয়াত হোসেন সভাপতি ধনবাড়ী পৌর আওয়ামী লীগ, মাসউদুল আলম উচ্ছল উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ধনবাড়ী উপজেলা শাখা রফিকুল ইসলাম বাবুল কুষাধক্ষ ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ শুভা তালুকদার সহসভাপতি ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ, মোঃ নূরুল হক নূরু সাবেক ছাএ নেতা, শামসুল আলম ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ ধনবাড়ী উপজেলা শাখা, নাছিরুজ্জামান মিলন সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ, সহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ। এসময় বক্তিতায় আলহাজ্ব হারুনার রশিদ হীরা বলেন, দেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল সুবিধা অর্জনের জন্য দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি জামাত তাদের বিভিন্ন অপশক্তির মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে তাদের হিংসা হয়। আওয়ামী লীগ শেখ হাসিনার নের্তৃত্বে জনগণকে সাথে নিয়ে সকল অপশক্তির মোকাবেলা করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com