শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্ব পরিবেশ দিবসে শ্রীবরদীতে সবুজ আন্দোলনের র‌্যালি

রাশেদুল ইসলাম, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২

‘খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন, এ স্লোগানকে ধারণ করে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ আন্দোলন, শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। ০৫ জুন রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে সবুজ আন্দোলন, শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ রুবেলের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। সবুজ আন্দোলনের দপ্তর সম্পাদক সাজিত হাসান শান্ত এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সবুজ আন্দোলন শ্রীবরদী শাখার সম্পাদক আবুল কালাম আজাদ, সহ সভাপতি আব্দুল বারী, সবুজ আন্দোলনের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এজেড রুমান, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সুরুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড়ে বৃক্ষ রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন। সবুজ আন্দোলনের শ্রীবরদী শাখার নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বর, থানা কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com