রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাভারে সড়কে পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ নিহত ৪

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২

ঢাকার সাভারে দুটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হন। গতকাল রোববার (৫ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাভারের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাউসার আহম্মেদ রাব্বি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা পূঁজা সরকার ও পরমাণু শক্তি কমিশনের বাসের চালক রাজিব হোসেন। বাসটি রায়েরবাগ রুটের ছিল বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিচ্ছিল। এ সময় গরুবোঝাই একটি ঢাকাগামী ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। পরে বাসটির সামনের অংশ নবীনগরগামী লেনে বের হয়ে গেলে ঢাকা থেকে আসা দ্রুতগামী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিনজন মারা যান। এছাড়া এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। পরে সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে পাঠান। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়।
সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক আতিকুর রহমান জাগো নিউজকে বলেন, নিহত চারজনের মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালের মর্গে আছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com