রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীর কাশিয়াবাড়ীতে পরিবহন শ্রমিকদের আঞ্চলিক অফিস উদ্বোধন ও কমিটি গঠন

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২

গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংক লড়ি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের পলাশবাড়ীর কাশিয়াবাড়ীতে আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার কাশিয়াবাড়ী বাজারে অফিসটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, পলাশবাড়ী প্রধান কার্যালয়ের সভাপতি আঃ কাদের ড্রাইভার ও সাধারণ সম্পাদক শামছুল আলম ড্রাইভার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রভাষক শামিকুল ইসলাম সরকার লিপন ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা সুরুজ হক লিটন ও হাবিবুর রহমান ইসলাম প্রমুখ। প্রত্যন্ত এলাকা থেকে কাচামাল ও পণ্য পরিবহনের জন্য সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দ বলেন। অফিসের কার্যক্রম পরিচালনায় ০৩ বছরের জন্য তাৎক্ষনিকভাবে ০৫ সদস্য বিশিষ্ট একটি আঞ্চলিক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী ও কোষাধ্যক্ষ হাসিনুর রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com