রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লা-সাভার-মিটফোর্ডে নকল ওষুধ তৈরি চক্রের নেটওয়ার্ক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২

রাজধানীর মিটফোর্ড ও কুমিল্লা থেকে দেশি-বিদেশি নকল ওষুধ তৈরি ও বাজারজাতকারী চক্রের ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার (৬ জুন) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ডিবির লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০ লাখ পিস নকল ওষুধ ও চক্রের মূল হোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে। ঢাকা মহানগরীর মিটফোর্ট, কুমিল্লা জেলার কাপ্তান বাজারের হিমালয় ল্যাবরেটরিজ ও ঢাকার সাভার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—মো. কবির হোসেন (৪৪), আইনুল ইসলাম (৩২), মো. মোরশেদ আলম শাওন (৩৫), আল আমিন চঞ্চল (৩৫), মো. সাগর (১৯), মো. আবির (২১), মো. রুবেল (২৩), মো. নাজিম উদ্দিন (৪২), মো. তৌহিদ (২৮) ও মো. পারভেজ (৩২)। চক্রটি দেশীয় নামি-দামি ব্র্যান্ডের বেশি প্রচলিত ওষুধ নকল করে বাজারে ছড়িয়ে দিতো। চক্রটির মূলহোতা মো. কবির হোসেন ও মোরশেদ আলম শাওন নকল ওষুধ তৈরি করে নাজিম উদ্দিন, আল আমিন চঞ্চল, মো. তৌহিদ, মো. সাগর, আবির, রুবেল, পারভেজ, আইনুলদের মাধ্যমে বিভিন্ন কুরিয়ার সার্ভিসে দেশের প্রত্যন্ত অঞ্চলে বাজারজাত করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি’র কোতোয়ালি থানায় মামলা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com