শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিআরটি’এ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান করার দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল সমাবেশ

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২

সীতাকুন্ডে শ্রমিক হত্যায় দায়ীদের গ্রেফতার করা সহ ব্যাটারীচালিত রিক্সা ও ইজিবাইকের জন্য পার্কিং স্ট্যান্ড নির্ধারন করা ও মহাসড়কে থ্রিহুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করা সহ কল্যান সমিতির ভূয়া টোকেনের নামে শ্রমিকদের নির্যাতন ও হয়রানি বন্ধ করার পাশাপাশি অভিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের নিতীমালা চুড়ান্ত করে বিআরটি’এ থেকে বৈধ লাইসেন্স পাওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ই)জুন বেলা ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোড সড়ক অবরুদ্ধ করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখা একর্মসূচি পালন করে। ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি মানিক হাওলাদারের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক ইমাম হোসেন খোকন, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, অঃ মালেক হাওলাদার, মহসিন মীর, রমজান আকন, মোঃ সিরাজ, শাহিন শরীফ, আয়ূব আলি, সিরাজ, মোখলেচুর রহমান ও গোলাম রসুল প্রমুখ। পরে সমাবেশ শেষে এক বিক্ষোভ মিলি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ করে নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর দাবী আদায়ের জন্য স্বারকলিপি প্রদান করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com