শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবার উত্তর আমেরিকার ৮০ হলে ‘শান’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২

গেল ঈদে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযোগে মুক্তি পায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। এরপর ফ্রান্সে মুক্তি মুক্তির পর এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকায়। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আগামী ২৪ জুন থেকে উত্তর আমেরিকার ৮০ হলে মুক্তি পাবে সিনেমাটি। পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন জানান, প্রথম সপ্তাহ আমরা ৮০টি হলে মুক্তি দিচ্ছি ‘শান’। তবে আমাদের লক্ষ্য ১০০ হল সেটি পরের সপ্তাহে পূর্ণ হবে। ‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম আহমেদ জানিয়েছেন, ‘আমাদের সিনেমাটি এবার ফ্রান্সে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে সেখানকার প্রবাসী ভাইবোনেরা ছবিটি এবার দেখতে পাবেন। আমি সবাইকে হলে এসে ছবিটি দেখার জন্য আহ্বান করব।’
এদিকে সিনেমা মুক্তির আগে প্রমোশানাল অ্যাক্টিভিটি হিসেবে ফ্যানমেড টিজার কন্টেস্টের ঘোষণা দেওয়া হয়েছিলো। পাশাপাশি দর্শকদের জন্য ‘ডিনার উইথ সিয়াম-পূজা’ ইভেন্টের আয়োজন করে সিয়াম-পূজার সাথে ডিনার করার সুযোগ দেওয়ার ঘোষণা দিযেছিলো ছবিটি প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট। ঘোষণার পর দর্শকদের বানানো অনেক ট্রেলার জমা পড়ে ফিল্মম্যান ও জাজের অফিসে। সেখান থেকে সেরা ট্রেলার নির্মাতা হিসেবে বিজয়ীদের নাম জাজ ও শানের পেজ থেকে ঘোষণা করা হয়। সেই ট্রেলার নির্মাণকারী চারজন বিজয়ী ও সিয়াম পূজার সঙ্গে ডিনারের সুযোগ পাওয়া ২০ জন দর্শকের সঙ্গে ডিনার সাড়লেন সিয়াম-পূজাসহ শানের নির্মাতা এম রাহিম, গল্পকার আজাদ খানসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা। রোববার সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি রেস্টুরেন্টে সিনেমাটির শিল্পী ও দর্শকদের এক ডিনার আয়োজন সম্পন্ন হয়। একই সঙ্গে ব্লকবাস্টার সিনেমাসে সিয়াম-পূজার সঙ্গে শান মুভিটি উপভোগ করেন তারা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com