রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মালঞ্চ মহিলা মাদ্রাসা ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান

ফজলুল করিম মেলান্দহ (জামালপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২

জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২২ প্রযোগিতায় জামালপুর মেলান্দহের মালঞ্চ আল আমিন জমিরিয়া মহিলা ফাযিল মাদ্রাসা ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং অধ্যক্ষ ড. মোঃ শফিকুল ইসলাম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। একই সাথে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না আক্তার ’’গ‘‘ গ্রুপের কিরাত প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। ১৯৯৫ সালে দাখিল পরিক্ষায় মাদ্রাসা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ, ১৯৯৬ সালে ফাযিল পরিক্ষায় দুইজন শিক্ষার্থী সম্মিলিত মেধা তালিকায় ১ম ও ৩য়, ২০১১ সালের দাখিল পরিক্ষায় মেয়েদের মধ্যে একজন প্রথম স্থান অর্জন করেছিল। ২০১৪ সালের দাখিল পরিক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১২তম স্থান অর্জন করেছিল। একই বছর জেডিসি পরিক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৮ম স্থান অর্জন করেছে। এ ছাড়াও ২০০৯ এবং ২০১০ সালে দাখিল পরিক্ষায় উপজেলা পর্যায়ে ভালো ফলাফল অর্জন করায় সেকায়েপ’র ২ লাখ টাকা উদ্দীপনা পুরস্কার অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী ঢাকা বিশ^বিদ্যালয়, মেডিকেলসহ নামিদামি প্রতিষ্ঠানে চাঞ্চ পেয়েছে। ১৯৮৭ সালে তৎকালীন ধর্মসচিব মরহুম আলহাজ এম.এ. রশীদ চিশতি নিজামী (রহ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা। বর্তমানে তাঁরই ছেলে ইউনাইটেড গ্রুপের চিফ এডভাইজার আলহাজ হাসান মাহমুদ রাজা মাদ্রাসার সভাপতি হিসেবে দেখভাল করছেন। এই সফলতার জন্য মহান আল্লাহর দরবাওে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com