বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জলঢাকায় স্বদেশ এনজিও-র সহযোগিতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন

রিয়াদ ইসলাম (জলঢাকা) নীলফামারী :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২

নীলফামারীর জলঢাকায় জা?্মানীর দাতা সংস্থা ‘হেল্প দুনিয়া’র অর্থায়নে জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা “সোশ্যাল ওয়ার্ক ফর অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল হেলথ-স্বদেশ” কর্তৃক বাস্তবায়নে কাঁঠালী ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। (৬ জুন) সকালে বিন্যাবাড়ী বাজারে নির্মিত স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করেন জার্মানির দাতা সংস্থা হেল্প দুনিয়ার প্রতিনিধি পেদরাম নেজাদী। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, মীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহসান চানু, আওয়ামী লীগ কাঁঠালী ইউনিয়নের সভাপতি জিকরুল হক, সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র, ‘স্বদেশ এর চেয়ারম্যান আবু সাঈদ, বিন্যাবাড়ী প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের জমিদাতা আব্দুর রাজ্জাক, ‘স্বদেশ’ এর সাধারণ সম্পাদক শামসুল আলম,’ স্বদেশ’ এর সহ সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, স্বদেশ এর কোষাধ্যক্ষ সোলায়মান আলী, মধ্য কাজিরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন, কাঠালী ইউপি সদস্যবৃন্দ সহ সংবাদকর্মী স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমূখ। বিন্যাবাড়ী প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে উদ্বোধনী চিকিৎসা সেবা প্রদান করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম খান। এছাড়াও স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনসাধারণ ফ্রীতে চিকিৎসা সেবা পাবে বলে নিশ্চিত করেন স্বদেশ এনজিও-র চেয়ারম্যান আবু সাঈদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com