শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দৈনিক খবরপত্র সাংবাদিক ডিমলা উপজেলা প্রতিনিধি আলতাফ হোসেন চৌধুরী আর নেই

নুর আলম নীলফামারী:
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২

আমরা শোকাহত
নীলফামারীর ডিমলা উপজেলার প্রবীন সাংবাদিক ডিমলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক খবরপত্র পত্রিকা ও এসএ টিভির ডিমলা উপজেলা প্রতিনিধি ও উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের খালিশা চাপানী গ্রামের মৃত আব্দুস সোবহান চৌধুরীর ছেলে আলতাফ হোসেন চৌধুরী মঙ্গলবার (৭ জুন) দুপুরে অসুস্থ্য জনিত কারনে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭২) বছর। তিনি চার মেয়ে, তিন ছেলে, নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাত ১০.০০টায় নিজ বাড়ীতে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, খালিশা চাপানী ইউপি’র (সাবেক) চেয়ারম্যান আতাউড় রহমান সরকার গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com