রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসলামী ব্যাংক -ই-ক্যাব কো-ব্রান্ডেড প্রিপেইড কার্ড সেবা চুক্তি

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সঙ্গে কো-ব্রান্ডেড প্রি-পেইড কার্ড সেবা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি করেছে। ই-ক্যাবের সদস্যরা এই ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে ট্রাভেল কোটার বাইরেও অতিরিক্ত ১০ হাজার ইউএস ডলার বছরে ব্যয় করতে পারবেন। এ ছাড়া সর্বোচ্চ ২০০০ ডলার পর্যন্ত একক লেনদেন করা যাবে। ৭ জুন ২০২২, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও ই-ক্যাব এর সভাপতি শমী কায়সার এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন ও মোঃ মাকসুদুর রহমান, ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট শাহাব উদ্দিন শিপন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, অর্থ স¤পাদক মোহাম্মদ আব্দুল হক অনু এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com