শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কম্পিউটার স্লো হলে করণীয়

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২

হার্ড ড্রাইভের স্টোরেজ কমে যাওয়ার কারণে আমাদের ব্যবহৃত কম্পিউটার স্লো হয়ে যায়। কখনো কখনো এতোটাই স্লো হয়ে যায় যে কোনো কাজই ঠিক মতো করা যায় না। তবে কয়েকটি নিয়ম অনুসরণ করলে দ্রুত এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন: ল্যাপটপ বা ডেস্কটপে দীর্ঘদিন কাজ করার পর অব্যবহৃত ফাইল জমা হয়। দীর্ঘদিন ধরে ফাইল জমা হলে স্টোরেজ ড্রাইভের জায়গা নষ্ট হয়। এ কারণে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন। তাছাড়া ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন। বর্তমানে একাধিক ক্লাউড ড্রাইভ বিনামূল্যে পাওয়া যায়। স্টোরেজের সমস্যা হলে ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন।
কম্পিউটারের ওএস আপডেট করুন: নিয়মিত আপনার কম্পিউটারে কিছু না কিছু আপডেট হতে থাকে। এ ক্ষেত্রে প্রতিটি আপডেট ইন্সটল করা দরকার। প্রতিটি আপডেটে কিছু না কিছু সিকিউরিটি এবং বিভিন্ন ফাইল পাঠানো হয়। যার ফলে ল্যাপটপ আপডেট করা খুবই জরুরি।
র‌্যাম বাড়ানো: ল্যাপটপ বা ডেস্কটপ উভয় ক্ষেত্রেই র‌্যাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে যে সিস্টেমের র‌্যাম যত বেশি, সেই সিস্টেমের কার্যক্ষমতা তত বেশি। যখন কম্পিউটারের ওপর চাপ বৃদ্ধি পায়, তখন র‌্যাম পরিবর্তন করা দরকার। সাধারণত র‌্যামের সক্ষমতা বৃদ্ধি পেলে পিসি হ্যাং হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। পাশাপাশি কম্পিউটারের গতি বাড়ে।
রিস্টার্ট করুন: অনেকেই আছেন, কাজ শেষ করার পর সঠিক ভাবে কম্পিউটার বন্ধ করেন না। এক্ষেত্রে কম্পিউটারের সিস্টেমের উপর চাপ পড়ে। তাই প্রতিবার কাজ শেষ করার পর সঠিক পদ্ধতিতে কম্পিউটার বন্ধ করুন। এমনকি কম্পিউটারের গতি কমলে রিস্টার্ট করুন। এতে সমস্যা সমাধান হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com