শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরণখোলায় আগুনে বসতঘর পুড়ে ছাই

শরণখোলা আঞ্চলিক অফিস :
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২

শরণখোলায় মধ্য খোন্তাকাটা গ্রামে মঙ্গলবার রাতে অগ্নিকা-ে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গোপনে বাড়ির জমি বিক্রি করার জন্য ঘর মালিক লালমিয়া হাওলাদার নিজেই ঘরে আগুন দিয়েছেন বলে তার স্ত্রী আয়শা বেগম ও পরিবারের লোকেরা অভিযোগ করেছেন। জানা যায়, লালমিয়া হাওলাদারের ছেলে আকাশ চট্টগ্রামে থাকেন। ওই ছেলে কাজ করে টাকা জমিয়ে বাড়িতে কাঠ দিয়ে দোতলা কাঠের ঘরটি তৈরী করেন। সেই ঘরে স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করেন লালমিয়া। কিন্তু টাকার লোভে গোপনে সেই জমি বিক্রি করে দেন তিনি। বিক্রি করা জমিতে ঘর এবং তাতে স্ত্রী ও মেয়ে থাকার কারণে ক্রেতাকে জমি হস্তান্তর করতে পারছিলেন না। একপর্যায়ে স্ত্রী ও মেয়েকে হত্যার হুমকি দিয়ে ঘর থেকে নামিয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দেন ওই পাষ-। ভয়াবহ আগুনে দুইতলা কাঠের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com