রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে নির্মাণাধীন ব্রীজের ছাদ ধসে নিহত-১ আহত-৫

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপর) :
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২

গাজীপুরের কালীগঞ্জে নির্মানাধীন ব্রীজের ছাদ ধসে ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বক্তারপুর গ্রামের পুর্বপাড়া হুবুইদার নির্মানাধীন ব্রীজে। নিহত লেয়াকত আলী সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়া উপজেলার নাগরোহ গ্রামের আঃ সামাদ ওরফে পোড়া মানিকের ছেলে। জয়দেবপুর ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার তাশারফ হোসেনের নেতৃত্বে ২টি ইউনিট প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর রাত সাড়ে ৯ টার দিকে লেয়াকতের লাশ উদ্ধার করেন। সরজমিনে গিয়ে জানা যায়, ৪ দিন যাবৎ একই এলাকার সিরাজ, ফরিদ, আলম, সামসুল, নাঈম ও লেয়াকত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর পুর্বপাড়া হুবুইদার ব্রীজে কাজ করতে ছিল। মঙ্গলবার বিকেলে কাজকরা অবস্থায় ব্রীজের ছাদ ধসে নিচে পড়ে যায়। এসময় পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের লোক ও স্থানীয়দের সহযোগীতায় রাত সাড়ে ৯ টার দিকে লেয়াকত আলী’র লাশ উদ্ধার করেন। স্থানীয়রা বলেন-নি¤œমানের যন্ত্রাংশ ব্যবহার ও কাঁদামাটির মাঝে ব্রীজের ছাদের সেন্টারিং করার কারণে এমনটি হয়েছে। তাদেরকে ুদ্রুত আইনের আওতায় আনা হোক। বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক বলেন- বিষয়টি খুবই দুঃখ জনক। প্রত্যেকের উচিৎ কাজ করার পুর্বে সতর্কতার সাথে কাজ করা। খবর পেয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com