বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝিনাইদহে দিনব্যাপী ফল উৎসব

ঝিনাইদহ প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফল উৎসব। প্রায় হারিয়ে যাওয়া দেশীয় নানা জাতের ফলের সাথে পরিচিতি ঘটলো বর্তমান প্রজন্মের। বৃহস্পতিবার দিনভর ফলের পসরা সাজিয়ে যেন উৎসবে মেতেছিল ঝিনাইদহের মনিংবেল চিল্ড্রেন একাডেমীর শিক্ষার্থীরা। আয়োজকরা জানায়, মধুমাসে নতুন প্রজন্মকে দেশীয় ফলের সাথে পরিচিত করা লক্ষ্যে শহরের আদর্শপাড়ায় মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী আয়োজন করে ফল উৎসবের। দিনভর এই উৎসবে শিক্ষার্থীরা আম, জাম, লিচু, কাঠাল, জামরুল, তরমুজ, পেয়ারা, পেপে, কলা, ডেওয়া, আশফলসহ প্রায় ৩০ প্রকার দেশীয় ফলের পসরা বসায়। শিশুদের সাথে পরিবারের লোকজনও উৎসবে মেতে ওঠে। অপরিচিত অনেক ফল দেখতে পেয়ে খুশি আগত দর্শনার্থীরা। ফল উৎসবে অংশগ্রহণ ও আসতে পারায় খুশি আয়োজক ও দর্শনার্থীরা। আয়োজব মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর অধ্যক্ষ শাহীনুর আলম লিটন বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজকের ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার ফলের পসরা সাজিয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা নানান জাতের ফলের সাথে পরিচিত হচ্ছে। যে ফলগুলো বিলুপ্ত প্রায় সেই ফলগুলে এখানে প্রদর্শিত হয়েছে। পরবর্তী প্রজন্মের সাথে দেশীয় ফলের পরিচিতি করানোই এ আয়োজনের মুল উদ্দেশ্যে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com