বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২৪ ঘণ্টা হার্টের খবর পাবেন স্মার্টওয়াচে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২

বাজারে স্মার্ট ডিয়াভাইস নির্মাতা প্রতিষ্ঠান অনরের নতুন স্মার্টওয়াচ অনর ওয়াচ জিএস ৩। অসংখ্য স্বাস্থ্য ফিচার নিয়ে ১.৪৩ ইি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে স্মার্টওয়াচটি। এছাড়া এতে রয়েছে ১০০ স্পোর্টস মোড। সংস্থার দাবি, একবার চার্জে ১৪ দিন পর্যন্ত একটানা চলবে এটি।
৪৫.৯ী৪৫.৯ী১০.৫ এমএম এবং ওজন ৪৪ গ্রাম ওজনের নতুন স্মার্টওয়াচটি ১.৪৩ ইি গোলাকৃতির ডিসপ্লের সঙ্গে এসেছে। যার রেজোলিউশন ৪৬৬ী৪৬৬ এবং পিক্সেল ডেন্সিটি ৩২১ পিপিআই। এছাড়া এর ডিসপ্লেতে থাকছে একটি অ্যামোলেড প্যানেল। উপরন্তু ঘড়িটিতে ব্যবহৃত হয়েছে ৩৬এল স্টেনলেস স্টিল বডি এবং থ্রিডি কার্ভড গ্লাস। নতুন এই স্মার্টওয়াচে পাবেন এক হাজারেরও বেশি অ্যানিমেটেড ওয়াচফেস। ঘড়িটি অ্যাপোলো ৪ চিপসেট দ্বারা চালিত, যার সঙ্গে যুক্ত হয়েছে ৪ জিবি র্যাম এবং ৩২ এমবি ইন্টারনাল স্টোরেজ। এমনকি ঘড়িটিতে ১০০টি ওয়ার্কআউট মোড এবং দশটি প্রফেশনাল স্পোর্টস মোড পাবেন ব্যবহারকারী।
অনর ওয়াচ জিএস ৩ স্মার্টওয়াচটি লাইট অপারেটিং সিস্টেম চলবে এবং এতে থাকছে ইনবিল্ড জিপিএস। এছাড়া এ স্মার্টওয়াচে থাকছে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২৪/৭ হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর এবং এবং স্লিপ মনিটর করবে স্মার্টওয়াচটি। এতে ব্যবহৃত হয়েছে ৪৫১ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১৪ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। তবে জিপিএস চালু থাকলে ব্যাকআপ কমবে। আবার ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় মাত্র ৫ মিনিটে চার্জে এটি একদিন পর্যন্ত ব্যবহারযোগ্য। ভারতীয় বাজারে অনর ওয়াচ জিএস ৩ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১২হাজার ৯৯৯ টাকা। অ্যামাজনে ওশান ব্লু, মিডনাইট ব্লাক এবং ক্লাসিক গোল্ড এই তিনটি কালার অপশনে পাওয়া যাচ্ছে নতুন স্মার্টওয়াচটি। সূত্র: গিজমোচায়না




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com