রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দক্ষিণ কোরিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৭

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২

দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরে অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ ইচ্ছাকৃত ভাবে অগ্নিসংযোগ করেছে। ওই ঘটনায় আরও ৪৬ জন আহত হয়েছে। খবর বিবিসির। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে শহরের জেলা আদালতের কাছে একটি অফিস ভবনে বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। পুলিশ বলছে, তারা ওই ঘটনা তদন্ত করছে। তারা মনে করছেন, এই ঘটনা ইচ্ছাকৃত। কর্মকর্তারা জানিয়েছেন, ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে এই ঘটনায় সন্দেহ করা হচ্ছে। কিন্তু তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।
দুর্ঘটনার পর পরই দেড় শতাধিক দমকল কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ২০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইতোমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ওই ভবনের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তি জিনিসপত্র নিয়ে দ্বিতীয় তলার অফিসে ঢুকছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com