রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অভিনেতা মেসি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২

তিনিও শিল্পী। মাঠের সবুজ গালিচায় আঁকেন তুলির আঁচড়ে। বাম পায়ের জাদুতে মোহিত করেন ভক্তদের। তিনি লিওনেল মেসি। প্রায় দেড় দশক যিনি দাঁপিয়ে বেড়াচ্ছেন ফুটবল মাঠে। এবার তাকে দেখা যাবে রুপালি পর্দায়। লোকে এবার তাকে চিনবে অভিনেতা হিসেবে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর অনুযায়ী, আর্জেন্টিনার জনপ্রিয় টিভি সিরিজ ‘লস প্রটেক্টরস’র দ্বিতীয় সিজনে অতিথি অভিনেতা হিসেবে দেখা যাবে মেসিকে। এরই মধ্যে এই সিরিজ আর্জেন্টিনায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। মেসির উপস্থিতি যে সেটা আরো বাড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মেসির অভিনয় করা অংশটুকু মুক্তি পাবে ২০২৩ সালে।
ইতোমধ্যে সিরিজটিতে মেসির অংশটুকু চিত্রায়িত হয়ে গেছে। এতদিনে মাঠে মেসিকে দেখে অভ্যাস্ত সবাই। এবার তাকে দেখা যাবে টিভি পর্দায়। সেখানে মেসি কেমন করেন, তা দেখতে মুখিয়ে আছে ভক্ত-সমর্থকরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com