শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অবৈধ সরকার বিদায়ের মাধ্যমে জাতীয় সরকার গঠিত হবে -এডভোকেট বেলায়েত বেলাল

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি বরিশাল বিভাগীয় সমন্বয় সভা-শহীদ আঃ সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সকাল ১১টায় সমন্বয় কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল। বক্তব্য রাখেন আব্দুস সোবাহান মাস্টার, এডভোকেট শাহজাদা খুররম, আলহাজ্ব ডাক্তার সোহেল রহমান, মাস্টার বিজয় কৃষ্ণ বড়াল, আবদুল লতিফ মিয়া, যুবনেতা মাহফুজুল আলম জাহিদ ও যুবনেতা বিপুল পারভেজ মিরাজ প্রমুখ নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন জেএস ডি কেন্দ্রীয় সদস্য সমীরন হালদার। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট বেলায়েত বেলাল বলেন, গণতন্ত্রমঞ্চ” গণজগরণ সৃষ্টি করবে- গণআন্দোলন হবে- গণজোয়ারে অবৈধ সরকার বিদায় নেবে-’জাতীয় সরকার গঠিত হবে। সমন্বয় সভায় ইকবাল খান জাহিদকে আহ্বায়ক, অ্যাডভোকেট শাহজাদা খুররম, মাস্টার বিজয় কৃষ্ণ বড়াল ও আবদুল লতিফ মিয়া কে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট বরিশাল জেলা কমিটি গঠন করা হয়। সর্বসম্মতভাবে আলহাজ্ব ডাক্তার ?মোঃ সোহেল রহমান কে আহবায়ক মোঃ রিপন হোসেন ও মাস্টার পরিমল চন্দ্র হালদার কে যুগ্ন আহবায়ক করে সাত সদস্যবিশিষ্ট বরিশাল মহানগর কমিটি গঠন করা হয়। অপরদিকে বিকেল সাড়ে ৩টায় প্রেসক্লাবে এবিষয়ের উপর গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময়কালে কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এ্যাড, বেলায়েত বেলাল বলেন, এই সরকার সহ প্রধান নির্বাচন কমিশনারের বিদায়ের মাধ্যমে দেশে একটি সুষ্ঠ ধারার রাজনীতি ফিরিয়ে আনার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠাতা করা হবে। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (জেএসডি) চেয়ারম্যান ও তার দল বর্তমান নিশিরাতের ভোট চোরের অধিনে নির্বাচনে যাবে না বলে তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com