রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অপপ্রচারের প্রতিবাদে কোটালীপাড়ায় আ’লীগ নেতার সংবাদ সম্মেলন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য দেব দুলাল বসু পল্টু। শনিবার দুপুরে কোটালীপাড়ার একটি রেস্টুরেন্টে তিনি এ সংবাদ সম্মেন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত সাবেক সদস্য। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় তাঁর একান্ত সহযোগিতায় গত ৫বছর ধরে প্রতিটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, শ্মশান, কবরস্থান, ঘাটলা, রাস্তা-ঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছি। এছাড়া বিভিন্ন ধরণের সামাজিক, রাজনৈতিক ও সেবামূলক কাজ করে আসছি। আগামীতে কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমার জনপ্রিয়তা দেখে একটি ষড়যন্ত্রকারী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপপ্রচারে লিপ্ত হয়েছে। ওই মহলটি শুধু সংবাদ প্রচার করেই ক্ষ্যান্ত হয়নি। তারা বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দরখাস্ত দিয়ে সামাজিক ভাবে হেয় করছে। প্রতিহিংসা চরিতার্থ করেছে। ওই মহলের সমস্ত কর্মকান্ড আমি ঘৃণাভরে প্রত্যাক্ষাণ করছি। এসবের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মহলটি তাকে নিয়ে এ ধরণের মানহানীকর কর্মকান্ড অব্যাহত রাখলে, তাদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি সংবাদ সম্মেলন জানান। এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, এ্যাড. ইলিয়াছ হায়দার সহ দলীয় নেতা কর্মী ও গোপালগঞ্জ, কোটালীপাড়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com