শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উ. কোরিয়ায় প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২

উত্তর কোরিয়া তাদের দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক চোয়ি সন-হুইকে নিয়োগ দিয়েছে। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দেয়। খবর এএফপি’র। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, নেতা কিম জং উনের তত্ত্বাবধানে ক্ষমতাসীন দলের এক বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিতে চোয়িকে নিয়োগ দেয়া হয়। তিনি এর আগে উত্তর কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি কট্টরপন্থী সাবেক সামরিক কর্মকর্তা রি সন জিউনের স্থলাভিষিক্ত হন। ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারদর্শী পেশাদার কূটনীতিক চোয়ি যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা চলাকালে কিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অনুষ্ঠিত বৈঠকে উত্তর কোরীয় নেতার সঙ্গী ছিলেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে হ্যানয়ে অনুষ্ঠিত এ দুই নেতার বৈঠক কোনো চুক্তি ছাড়াই ভেঙে যাওয়ার রাতে তিনি সাংবাদিকদের সাথে এক বিরল প্রশ্নোত্তরের আয়োজন করে ওই ব্যর্থ আলোচনার জন্য ওয়াশিংটনকে দায়ী করেন। তিনি বলেন, ‘আমি মনে করি যুক্তরাষ্ট্র আমাদের প্রস্তাব প্রত্যাখান করে সুবর্ণ সুযোগ হারিয়েছে।’ আর তখন থেকে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়ে। ফলে সাম্প্রতিক মাসগুলোতে কিমের সরকার আলোচনার টেবিলে ফিরে আসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ব্যাপারে কোনো সাড়া দেয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com