রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চীন বাংলাদেশের সাথে সহযোগিতা জোরদারে আগ্রহী

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২

চীনের স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেইজিং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় জরুরি সাড়া প্রদানের ঢাকার সাথে সহযোগিতা জোরদারে আগ্রহী। সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডে দুঃখ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে পাঠানো এক বার্তায় তিনি এই আগ্রহের কথা জানান। এখানে চীনা দূতাবাস জানায়, ওয়াং ই ৭ জুন লিখিত এক বার্তায় বলেন, ‘জরুরি সাড়ার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এবং আমাদের দু’দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশের সাথে চীন কাজ করতে ইচ্ছুক।’ বার্তায় তিনি বলেন, চট্টগ্রামের কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা জেনে তিনি মর্মাহত এবং নিহতদের জন্য গভীরভাবে দুঃখিত হয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং বাংলাদেশের দরকারমতো পরবর্তীকালে প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com