শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বান্দরবান স্টেডিয়ামে দর্শককে মুগ্ধ করল কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা

তৈয়ব আলী লামা (বান্দরবান) :
  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০২২

বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২’-এর সমাপনী অনুষ্ঠানে হাজারো দর্শকের সামনে মনোমুগ্ধকর ডিসপ্লে ও ব্যান্ডবাদনা প্রদর্শন করে কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ জেলার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ২০ মে থেকে বান্দরবান জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়, যার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১০ জুন অনুষ্ঠিত হলো। ফুটবল টুর্নামেন্টের এই বর্ণাঢ্য আয়োজনেকে স্মরণীয় করে রাখতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের একটি সমবেত ডিসপ্লে প্রদর্শনের অনুরোধ জানান এই টুর্নামেন্টের আহ্বায়ক ও বান্দরবানের অতিরিক্ত জেলাপ্রশাসক সুরাইয়া আক্তার সুইটি। নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’ সংগীতের সাথে ডিসপ্লে প্রদর্শন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্রাথমিক বিভাগের ১৬৪ জন ক্ষুদে শিক্ষার্থী এবং হাই স্কুলের ৬৩ জন ব্যান্ডবাদনা প্রদর্শন করে। মাননীয় মন্ত্রী ও আগত দর্শকেরা কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের এই প্রদর্শনী উপভোগ করেন ও প্রশংসা ব্যক্ত করেন। ২০০১ সালে মাত্র সাত জন ম্রো জাতিগোষ্ঠীর শিশু নিয়ে যাত্রা শুরু করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। ২০ বছরের পরিক্রমায় জাতি-ধর্ম নির্বিশেষে এখন এখানে আড়াই হাজারের বেশি শিক্ষার্থী। দেশের প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে এই স্কুলের রয়েছে শিক্ষা ও ক্রীড়ায় দেশসেরা সাফল্য। ঢাকায় জাতীয় শিশু-কিশোর কুচকাওয়াজে তারা প্রথম হয়েছে ২০১৫ থেকে টানা পাঁচ বছর। বুয়েট, মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সৌভাগ্য অর্জন করেছে তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com