বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরে মানুষের কল্যাণে মানবতার দেয়ালের উদ্বোধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০২২

কেশবপুরে মানুষ মানুষের জন্য শ্লোগানকে সামনে রেখে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়েছে। মানবতার দেয়াল থেকে প্রতিদিন ভ্যানচালক, শ্রমিক-সহ দরিদ্র মানুষরা পোষাক নিতে পারবেন। কেশবপুর উপজেলা ভোরের সাথীর সার্বিক সহযোগিতায় রবিবার সকালে পৌরসভার সম্মুখে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মানবতার দেয়ালের উদ্বোধন করেন মানবতা দেয়ালের প্রতিষ্ঠাতা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভোরের সাথীর টিমলিডার শিক্ষক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সদস্য অধ্যাপক মিজানুর রহমান, প্রভাষক আবু জাফর, প্রভাষক মুহাসিন আলম, প্রভাষক দিনেশ দেবনাথ, বিশিষ্ট ব্যাবসায়ী মাহাবুর রহমান, প্রধান শিক্ষক আজিজুর রহমান, কপোতাক্ষের পরিচালক আজাহারুল ইসলাম, শিক্ষক মফিজুর রহমান মফিজ, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল জলিল, ব্র্যাক কর্মকর্তা অনিল কুমার, দলিতের সাবেক ম্যানেজার উজ্জ্বল কুমার মন্ডল, প্রহালাদ কুমার প্রমুখ। উল্লেখ্য, মানবতার দেয়াল থেকে যার যেটা প্রয়োজন সেটা নিয়ে যেতে পারবেন এবং যার যেটা প্রয়োজন না সেটা রেখে যেতে পারবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com