রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবার আরিয়ানের ‘সুহাসিনী’, পর্দায় নতুন জুটি

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০২২

বরাবরের মতো এবারও পর্দায় নতুন জুটি নিয়ে হাজির হচ্ছেন ছোট পর্দার তারকানির্মাতা মিজানুর রহমান আরিয়ান। আসছে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘সুহাসিনী’, যেখানে প্রথমবারের জুটি বেঁধেছেন জোভান ও তটিনী। সদ্যই শেষ হয়েছে নাটকটির শুটিং। পিউর রোমান্টিক গল্পের এই নাটকটিতে দেখা যাবে একটি সুন্দর প্রেমের গল্প। এর গল্প ও চিত্রনাট্য করেছেন আরিয়ান নিজেই। নাটকটির মধ্য দিয়ে জোভান এবং তটিনী দুজনেই এই নির্মাতার সঙ্গে প্রথম কাজ করেন। মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘‘সুহাসিনী’ একটি প্রেমের গল্প। পিওর লাভ স্টোরি। এখানে একদমই নতুন একটা জুটি কাজ করেছে জোভান ও তটিনী। যেহেতু তটিনী নতুন, জুটিটাও নতুন আমাদের পুরো টিমই চেষ্টা করেছে তাদেরকে সাপোর্ট দেওয়ার। আর জুটির বিষয়টা হচ্ছে দর্শকদের কাছে, পর্দায় তাদের রসায়ন দর্শক কতটা গ্রহণ করবে! আমি আশাবাদী কাজটি নিয়ে। আর তটিনীর কথা যদি বলি, নতুন হিসেবে সে ভালো করেছে। কাজের প্রতি বেশ আন্তরিক, পরিশ্রমী এবং শেখার আগ্রহটা আছে তার মধ্যে।’ আসছে ঈদেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com