শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তথ্য প্রদানে কাউকে হয়রানী করা যাবে না-নীলফামারীতে তথ্য কমিশনার

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

তথ্য অধিকার আইন ২০০৯, বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচী রবিবার(১২জুন) নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে তথ্য কমিশন। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার(সিনিয়র সচিব) ড. আব্দুল মালেক। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, তথ্য কমিশনের পরিচালক জে আর শাহরিয়ার এবং নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বক্তব্য দেন। প্রশিক্ষণে তথ্য কমিশন গঠন, তথ্য অধিকার আইন, তথ্য প্রদান, তথ্য প্রদানকারী কর্মকর্তা, আপিল, নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তথ্য কমিশনের তথ্য কমিশনার ড. আব্দুল মালেক তথ্য পাওয়া মানুষের অধিকার। এজন্য কাউকে তথ্য দিয়ে হয়রানী করা যাবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এ জন্য আইন করে জনগণকে তথ্য পাওয়ার স্বাধীনতা দিয়েছেন। নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া তথ্য দিয়ে কোন সমস্যা নেই উল্লেখ করে তথ্য কমিশনার বলেন, কেউ তথ্য দিতে অপারগতা প্রকাশ করলে আপিল করতে হবে, আপিলেও কোন সমাধান না এলে তথ্য কমিশনে অভিযোগ করা হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা তা সমাধান করে দেবো। অর্ধদিবসের এই প্রশিক্ষণে সরকারী বিভিন্ন দফতর প্রধান, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যম কর্মী নিয়ে ৬০জন অংশগ্রহণ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com