রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এক দফার আন্দোলনের মাধ্যমে এই নিশিরাতের সরকারের পতন ঘটাতে হবে -এ্যাড.মজিবর রহমান নান্টু

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে এক বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে বরিশাল সদর উপজেলা বিএনপি। সোমবার (১৩ই) জুন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল সদর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি এ.এক.এম আব্দুস ছালাম রাঢ়ির সভাপতিত্বে ও বরিশাল সদর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লার সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা (দক্ষিণ) সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন তালুকদার মেবুল, জেলা বিএনপি সদস্য ও সদর উপজেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খান। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য মুসফিকুল হাসান মাসুম, বরিশাল সদর উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক এ্যাড. অনিস, থানা বিএনপি যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক মৃধা, আলি আহমেদ, আঃ ছালাম, আলহাজ্ব মনিরুজ্জামান, থানা যুবদল সভাপতি মোঃ কবির হোসেন, থানা ছাত্রদল আহবায়ক আঃ কাদের সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি এ্যাড. মজিবর রহমান নান্টু বলেন, এই সরকারেকে কোন ভালবাসা,মিছিল-মিটিং সভা দিয়ে নামানো যাবে না। এই অবৈধ নিশিরাতের ভোটচোর সরকারকে এক দফার আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে। তাই সকলকে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে বিদায় ঘন্টা বাজাবার জন্য প্রস্তুত থাকার আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com