রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাকির হোসেন কামাল কাপাসিয়া (গাজীপুর) :
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় ১৩ জুন সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে কাপাসিয়া-ঘাগটিয়া সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা। বিক্ষোভ মিছিল শেষে ঘাগটিয়া চালার বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নানতুল ফেরদৌসী, বিএনপি নেতা সোলায়মান মোল্লা, সেলিম হোসেন আরজু, বজলুর রশীদ নয়ন, সাইফুল ইসলাম মোল্লা, মাসুম সরকার, আবুল কাশেম মাষ্টার, নূর উদ্দিন, মাসুদ মোল্লা, জেলা যুবদল নেতা জাকারিয়া পারভেজ, জ্যাকি চৌধুরী, আক্তারুজ্জামান নুর, বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, মহিলা দল নেত্রী ডালিয়া, তানিয়া, নাজনীন প্রমূখ। এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় করে স্থানীয় কামারগাঁও বাজার, আড়াল বাজার, কবিরের বাজার, ইকুরিয়া বাজার, ধানদিয়া বটতলা, রানীগঞ্জ বাজার, তারাগঞ্জ বাজার ও রাওনাট বাজারে বিএনপি দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, ফকির কামাল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মঞ্জুর হোসেন মিলন, উপজেলা বিএনপি নেতা মেজবাহ উদ্দিন, আমিনুর রহমান, যুবদল নেতা জাকারিয়া পারভেজ, জ্যাকি চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com