শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে প্রধামন্ত্রীর ১০ উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় মূল আলোচনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা কৃষি অফিসার জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল কাদের ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ। কর্মশালায় বক্তারা বলেন, ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী উদ্ভাতি ১০টি উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও আশ্রায়ন প্রকল্পের মতো নতুন উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। কর্মশালায় অংশগ্রহনকারীরা প্রধানমন্ত্রীর এসব উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য বেশ কিছু সুপারিশমালা পেশ করেন। কর্মশালায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার অর্ধশত ব্যক্তি কর্মশালায় অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com