শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাবিনের পরিচালনায় জুটি বাঁধলেন রোশান-দীঘি

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় তারকা রোশান ও দীঘি। প্রথমবারের মতো তারা একসঙ্গে জুটি হয়ে কাজ করছেন। তবে কোনো সিনেমায় নয়, তাদের দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে।
প্রাণ চিয়ার আপের বিজ্ঞাপনটি নির্মাণ করছেন পরিচালক মাসুদ জাকারিয়া সাবিন। বিজ্ঞাপনটির গল্পে উঠে আসবে মেট্রোরেলের গল্প। দুই প্লাটফর্মে দুই তরুণ-তরুণীকে নিয়ে এর চিত্রনাট্য তৈরি হয়েছে। পরিচালক বিজ্ঞাপনটির বিস্তারিত জানিয়ে বলেন, ‘আমরা এই বিজ্ঞাপনটির জন্য ফ্রেশ একটা জুটি খুঁজছিলাম। সেভাবে বিজ্ঞাপনে কাজ করেনি কিন্তু তরুণদের মধ্যে জনপ্রিয়। সেই চিন্তা থেকে দীঘি ও রোশানকে নেওয়া হয়েছে। বিজ্ঞাপনটিতে আশা করছি দীঘি ও রোশানকে নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শক।’
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বলেন, ‘আমি খুব এক্সাইটেড এই বিজ্ঞাপনটি নিয়ে। কারণ ছোটবেলায় বিজ্ঞাপনে অভিনয় করার কারণে আমাকে সবাই চেনেন। বড় হওয়ার পর আবারও বিজ্ঞাপনে কাজ করছি। কাজটিও একটু ভিন্ন। আশা করছি দর্শক আবারও আমাকে নতুন আঙ্গিকে দেখতে পাবেন।’
তিনি আরো বলেন, ‘রোশানের সঙ্গে এর আগে মঞ্চে পারফরম্যান্স করেছিলাম। কিন্ত কখনো ক্যামেরার সামনে কাজ করা হয়নি। ফাইনালি আমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি। আশা করছি একটি ভালো কাজ হতে যাচ্ছে আমার ও রোশানের। আশা করছি দর্শক খুব ভালোভাবেই নেবেন। সেইসঙ্গে প্রত্যাশা করছি আমরা একসঙ্গে সিনেমাতেও কাজ করবো।’ এ প্রসঙ্গে রোশান বলেন, ‘খুব চমৎকার একটি টিমের সঙ্গে কাজ করছি। সাবিন ভাই দারুণ একজন মেকার। খুব ভালো লাগছে তার নির্দেশনায় কাজ করে। আর এ বিজ্ঞাপন দিয়ে দিঘীর সঙ্গেও কাজ করা হলো। সবকিছু মিলিয়ে বিজ্ঞাপনটি ভালো সাড়া পাবে বলে আশা করছি।’ জানা গেছে, বিজ্ঞাপনটি শিগগিরই টিভিতে প্রচার হবে। পাশাপাশি ঢাকাসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে বিজ্ঞাপনটির বিলবোর্ডও বসানো হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com