রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীবরদী উপজেলা বিএনপি’র আলোচনা সভা ও দোয়া 

রাশেদুল ইসলাম, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রীবরদী উপজেলা বিএনপি। ১৩ জুন সোমবার সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল।

এ সময় বক্তারা বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ তা ক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। সয়াবিন তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। তাই বক্তারা গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন এবং মূল্য কমানোর জোর দাবি জানান। এছাড়াও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
শ্রীবরদী শহর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ানউল্লাহ, এসএম সোহান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আল বেরুনী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন, সদস্য সচিব রুকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শুভন শাহরিয়ার রাফি প্রমুখ।
সমাবেশের আগে অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com