রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাত্র তিন মিনিটে হাত পা উজ্জ্বল করার উপায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

আমরা সবসময় বেশ চিন্তিত থাকি ত্বকের যত্ন নিয়ে। তাই ত্বকের যত্নেই বেশি মনযোগী থাকি। তবে ত্বকের পাশাপাশি হাত এবং পায়ের যত্ন নিইয়া খুবই জরুরি। মুখে যেমন স্ক্রাবিং করা প্রয়োজন ঠিক তেমনি হাত ও পায়েও স্ক্রাবিং করা খুবই জরুরি। এতে করে রোদের কালো দাগ দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও কোমল। আসুন আজ জেনে নেই মাত্র তিন মিনিটেই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি করে নিবেন হাত ও পায়ের জন্য ২ টি উপকারি স্ক্রাব।
কফির স্ক্রাবঃ কফি ত্বকের জন্য বেশ উপকারি। এটি ত্বককে মসৃণ এবং স্নিগ্ধ করে তুলতে সহায়তা করে। কফির স্ক্রাব তৈরি করার জন্য ১ কাপ কফির পাউডারের সাথে ২ টেবিল চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিন। এতে সামান্য নারিকেল তেল অথবা অলিভ ওয়েল ব্যবহার করতে পারেন। এরপর হাত ও পায়ে ২৫ মিনিট ভালোভাবে স্ক্রাবিং করুন। হাতের পাশাপাশি মুখে এবং ঘারেও এই স্ক্রাব ব্যবহার করতে পারেন। এটি হাত পা উজ্জ্বল করার পাশাপাশি ঘারের কালো দাগ দূর করতেও সাহয্য করবে।
লেবুর স্ক্রাবঃ হাত ও পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করতে লেবুর স্ক্রাব বেশ কার্যকরী। চিনি ও কয়েক ফোঁটা লেবুর রস একসাথে মিশিয়ে খুব কম সময়েই তৈরি করে নিতে পারেন এই স্ক্রাবটি। ভালো উপকার পেতে সপ্তাহে অন্তত ৩ বার ব্যবহার করুন এই স্ক্রাব। খুব অল্প সময়েই ঘরে তৈরি করে নিতে পারেন এই দুইটি স্ক্রাব। এতে করে আপনার সময়ও কম লাগবে এবং ঝামেলাও কম হবে। মাত্র তিন মিনিটেই তৈরি এই দুইটি স্ক্রাব আপনার হাত ও পা করে তুলবে উজ্জ্বল ও কোমল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com