বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আর বিনা মূল্যে ব্যবহার করা যাবেনা টেলিগ্রাম

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

বর্তমানে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর মধ্যে টেলিগ্রাম অন্যতম। যার মাধ্যমে খুব দ্রুত মেসেজিং, অডিও কল কিংবা ভিডিও কল করা যায়। বড় সাইজের ডেটা শেয়ারের জন্য এই অ্যাপ বেশি জনপ্রিয়। মূলত টেলিগ্রাম একটি দুই ধাপের এনক্রিপটেড মেসেজিং প্ল্যাটফর্ম। তাই টেলিগ্রামকে এ সময়ের সবচেয়ে সিকিউরড ফ্রি মেসেজিং অ্যাপ বলা হয়ে থাকে। তবে গ্রাহকরা এখন থেকে আর ফ্রি সেবা পাবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেশ কিছুদিন আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, টেলিগ্রাম ব্যবহারকারীদের কাছ থেকে সেবাদানের জন্য অর্থ আদায় করবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সেই গুঞ্জবের সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন টেলিগ্রামের সিইও পাভেল দুরভ। পাভেল দুরভ বলেন, “টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য এবার চালু হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান। তবে সবক্ষেত্রে এই অর্থ ব্যয় করতে হবে না গ্রাহককে।”
তবে এবার টেলিগ্রাম গ্রাহকদের জন্য কিছু নতুন ফিচার এনেছে। এই নতুন সুবিধা পেতেই অর্থ ব্যয় করতে হবে গ্রাহককে। এ ছাড়া এতদিন যে ফিচারগুলো চালু ছিল, সেগুলো আরও ভালোভাবে দ্রুত ব্যবহারেও এই অর্থ গুনতে হতে পারে গ্রাহককে। গত মাসেই জনপ্রিয় এ অ্যাপটি বুস্ট ফিচারসহ আইওএসের ক্ষেত্রে বেশ কিছু নতুন ফিচার যোগ করেছিল। এবার তার সঙ্গে আরও নতুন ফিচার আনল টেলিগ্রাম কর্তৃপক্ষ। গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়ের বিষয়ে টেলিগ্রাম জানায়, ‘প্রিমিয়াম মেম্বার না হলেও ব্যবহারকারীরা বেশ কিছু সুবিধা পাবেন। প্রিমিয়াম সদস্যদের পাঠানো বড় ডকুমেন্ট বা মিডিয়া, স্টিকার দেখতে পাবেন। তবে নতুন কোনো ফিচার ব্যবহার করতে পারবেন না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com