বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছড়াকার ও সাংবাদিক আবু সালেহ গুরুতর অসুস্থ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

খ্যাতিমান ছড়াকার ও সিনিয়র সাংবাদিক আবু সালেহ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।গতকাল মঙ্গলবার তার এনজিওগ্রাম করার কথা। গত ১২ জুন বুকে ব্যথাসহ শারীরিক নানা জটিলতা নিয়ে রাজতানীর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের কার্ডিয়াক বিভাগের প্রফেসর ডা. আসাদের অধীনে চিকিৎসাধীর আছেন তিনি।
কবি আবু সালেহ ষাটের দশক থেকে ছড়া ও কবিতা লিখছেন। ছড়া সাহিত্যকে জনপ্রিয় করা এবং তা ছড়িয়ে দেয়ার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর একনিষ্ঠ অনুসারী হিসেবে রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। সাংবাদিক হিসেবে কাজ করেছেন হককথা, ইত্তেহাদ, দৈনিক দেশ, খবর, জনতা ও বাংলাদেশ সংবাদ সংস্থায়। ঢাকা সাংবাদিক ইউনিয়নে নেতৃত্বও দিয়েছেন কিছুকাল। তার লিখিত ছড়া দেশের বিভিন্ন গণআন্দোলনে জনমত সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার পাল্টনের ছড়া বইটি বাংলা ছড়া সাহিত্যের বিরল সৃষ্টি। এই বইয়ের ১নং ছড়াটির শুরু এমন-
ধরা যাবেনা ছোঁয়া যাবে না
বলা যাবেনা কথা
রক্ত দিয়ে পেলাম শালার
এমন স্বাধীনতা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com