রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্যাপিটল হামলার তদন্তে ‘ক্যাঙ্গারু কোর্ট’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটল দাঙ্গার জন্য কংগ্রেসের তদন্তকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলে উড়িয়ে দিয়েছেন। ১২ পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি বলেন, তদন্তটি গণতান্ত্রিক নেতৃত্বাধীন শাসনের ‘বিপর্যয়’ থেকে মার্কিনিদের বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা হয়েছিল। ট্রাম্প ক্ষমতায় থাকার জন্য অভ্যুত্থানের চেষ্টা করেছেন- এমন অভিযোগে কমিটি দুটি গণশুনানি করার পর সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করলেন। মঙ্গলবার বিবিসি এ খবর জানিয়েছে।
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন এক হামলা হয়। শত শত ট্রাম্প সমর্থক ক্যাপিটল হিলে প্রবেশ করেন এবং বিশৃঙ্খলা শুরু করেন। এ সময় সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় ঘোষণার আনুষ্ঠানিতা চলছিল। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজনের প্রাণ গেছে। এ নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের একটি দল। ওই তদন্ত কমিটিরই সমালোচনায় মুখর হয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘৬ জানুয়ারির ঘটনার সতেরো মাস পরও ডেমোক্র্যাটরা সমাধান দিতে অক্ষম।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com