রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পদ্মা সেতু নির্মাণে সংশ্লিষ্টদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
২০২১ সালের ৩১ ডিসেম্বর পদ্মা সেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা ফাইল ছবি

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের কাজে সংশ্লিষ্ট শ্রমিক থেকে শুরু করে সচিব পর্যন্ত সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সেতুতে ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় একটি জাদুঘরও হবে। জাদুঘরে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা সবার ছবি সংরক্ষণ করা হবে। গতকাল মঙ্গলবার (১৪ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মঙ্গলবার (১৪ জুন) ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সভা শেষে বলেন, পদ্মাসেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক থেকে শুরু করে কর্মকর্তা, কর্মচারী যারা যারা কাজ কর্মের সঙ্গে ছিলেন তাদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী। এছাড়া সচিব-মন্ত্রী সবার সঙ্গে প্রধানমন্ত্রী ছবি তুলবেন। দরকার হয় গ্রুপে গ্রুপে ভাগ হয়ে ছবি তুলবেন। শুধু ছবি তোলা নয়, সেই সঙ্গে একটা মিউজিয়ামও হবে। সেই মিউজিয়ামে ছবিগুলো রাখা হবে। পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় সেতুর পাশে মিউজিয়াম থাকে। মূল্যস্ফীতিকে প্রাধান্য দিয়ে বাজেট করার একনেকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, হাওর এলাকায় ভবিষ্যতে যে সড়ক হবে সেগুলো উড়াল সড়ক করা হবে। পানি প্রবাহ ঠিক রাখতে কালভার্টের পরিবর্তে ব্রীজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
পদ্মা সেতু নির্মাণের যন্ত্র দিয়ে জাদুঘর তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর:পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশ দিয়ে মাদারীপুরের ভাঙ্গা অংশে একটি জাদুঘর নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার ১৪ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী; তাদের সঙ্গে ছবি তুলবেন বলে জানিয়েছেন। এছাড়া সচিব-মন্ত্রীদের সঙ্গেও ছবি তুলবেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে গ্রুপে-গ্রুপে ভাগ হয়ে ছবি তুলবেন। শুধু ছবি তোলা নয়, সেই সঙ্গে একটা মিউজিয়ামও হবে; সেই মিউজিয়ামে ছবিগুলো রাখা হবে।’
তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় সেতুর পাশে মিউজিয়াম থাকে। পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশও ওই মিউজিয়ামে থাকবে। মাদারীপুরের ভাঙ্গা অংশে এটি নির্মাণ করা হবে।’
প্রধানমন্ত্রী আগামীতে হাওর অঞ্চলের সব সড়ক এলিভেটেড বা উড়াল সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, হাওরের সড়কে ছোট কালভার্ট নির্মাণ না করে বড় ব্রিজ করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হাওর এলাকায় ভবিষ্যতে যে সড়ক হবে, সেগুলো উড়াল সড়ক করা হবে। পানি প্রবাহ ঠিক রাখতে কালভার্টের পরিবর্তে ব্রিজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মূল্যস্ফীতিকে প্রাধান্য দিয়ে বাজেট করায় একনেকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।একনেকের সভায় ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ১৪২ কোটি টাকা ব্যয় করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com