শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রৌমারীতে পানিবন্দি ৫০ হাজার পরিবার বিপাকে দিনমজুর পরিবার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

গত ৭ দিনের বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে পানি বেড়ে গ্রামের পর গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে ৩৫ টি গ্রামের ৫০ হাজার পরিবার। তলিয়ে গেছে ২৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫ শত ২২ হেক্টর জমির আউশ ধান,পাট, তিল, মরিচ ও শাকসবজি। এছাড়াও ৫৫ কিলোমিটার রাস্থাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগের পাশাপাশি কষ্টে দিন কাটছে শ্রমজীবি মানুষ। গবাদী পশুর খাদ্য নিয়ে বিপাকে খামাড়ীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্বাঞ্চলের ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশে পহাড়ি ঢলে পানি প্রবেশ করে কালোপানি হয়ে বাংলাদেশের ধর্ণী ও জিঞ্জিরাম নদীতে প্রবেশ করে নদী উপচে উপজেলার পুর্বাঞ্চল প্লাবিত হয় খেওয়ারচর, দুবলাবাড়ি, বকবান্দা, বাওয়াইরগ্রাম, কলাবাড়ি, ফুলবাড়ি, চর ইজলামারি, চান্দারচর, নতুনবন্দর, পুরাতন যাদুরচর, কাশিয়াবাড়িসহ পানিতে থৈ থৈ ৩৫ টি গ্রামের ৫০ হাজার পরিবার। তলিয়ে গেছে ২৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫ শত ২২ হেক্টর জমির আউশ ধান,পাট, তিল, মরিচ ও শাকসবজি। এছাড়াও ৫৫ কিলোমিটার রাস্থাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগের পাশাপাশি কষ্টে দিন কাটছে শ্রমজীবি মানুষ। গবাদী পশুর খাদ্য নিয়ে বিপাকে খামাড়ীরা। বন্যার কারনে নিত্য প্রয়োজনীয় সকল জিনিস পত্রের দাম বেড়েছে। অপর দিকে ভারত বাংলাদেশের শুল্ক স্থলবন্দরে আমদানি রপ্তানি গত ১ মাস যাবত বন্ধ রয়েছে। এতে শুল্ক স্থলবন্দরে পাথর আমদানী না হওয়ায় প্রায় ৭ হাজার শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। যাদুরচর ইউনিয়নের ছালাম, সাহেব মিয়া জানান, হঠাৎ আকর্ষিক বন্যায় ও ভারতীয় পাহাড়ি ঢলে আসা আমাদের পুরা এলাকাজুড়ে তলিয়ে গিয়ে ধান, পাট, তিল, চিনা, সাকসবজি নষ্ট হয়েছে এবং রাস্তাঘাট তলিয়ে গিয়ে হাট বাজার ও শহর স্থানে যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এদিকে আমরা অভাবের সংসারে পরিবার নিয়ে কষ্টে আছি। যাদুরচর ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, গত কয়েকদিন থেকে পানি বেড়ে এলাকার মানুষ পানিতে ভাসছে। রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে বিপাকে পড়েছে মানুষ। নষ্ট হয়েছে অনেক ফসলি জমি। আমি চেয়ারম্যানসহ উপজেলার পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছি এলাকার মানুষের দুর্ভোগের নিরসনে সাহায্য চেয়েছি। এবিষয়ে যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, আমার ইউনিয়নের পূর্বাঞ্চলের প্রায় ৯০ ভাগ মানুষ পানি বন্দি রয়েছে। ক্ষতি হয়েছে ফসলি জমি ও তলিয়ে রয়েছে রাস্তাঘাট। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, উপজেলার পুর্বাঞ্চলে আকর্ষিক বন্যায় অনেক গ্রামের মানুষ পানি রয়েছে। এব্যাপারে উর্দ্ধোতন কর্তৃপক্ষকে জানানোর পর পানি বন্দি মানুষের মাঝে টিআর প্রকল্পে ৩ লক্ষ টাকা দিয়েছে। প্রাথমিক ভাবে ১৫ শত পরিবারের জন্য শুকনা খাবার প্যাকেট করা হচ্ছে। দ্রুত পানি বন্দি পরিবারের মাঝে বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) আশরাফুল আলম রাসেল ও সহকারি কমিশনা (ভুমি) বলেন, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ পানি বন্দি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় পানিবন্দি মানুষদের খোঁজ খবর নেয়া হচ্ছে। তবে সরকারি ভাবে বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে। পর্যায় ক্রমে আরো দেয়া হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ বলেন, আমরা কয়েকদিন থেকে নৌকা যোগে পানিবন্দি পরিবারদের কাছে গিয়ে খোজখবর নেয়া হচ্ছে এবং তাদের মাঝে সরকারি ভাবে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত বিতরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com