শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমার চরিত্রটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে: জয়া

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২

আগামী ২৪ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে কবি জীবনানন্দ দাশের জীবনের গল্প নিয়ে চলচ্চিত্র ‘ঝরা পালক’। যেখানে কবি চরিত্রে অভিনয় করছেন কলকাতার রাজনীতিক-অভিনেতা ব্রাত্য বসু ও তার স্ত্রীর চরিত্রে জয়া আহসান। ছবিটির মুক্তি নিয়ে স¤প্রতি কলকাতায় আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানে উপস্থিত হয়ে কথা বলেন জয়া আহসানসহ শিল্পীরা। সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে লাবণ্য প্রভা দাশের চরিত্রে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার চরিত্রটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। আমার মনে হয়েছিল এই ভূমিকায় অভিনয় করার জায়গা অনেক। লাবণ্য প্রভা দাসের চরিত্রে অভিনয় এবং জীবনানন্দ দাশের বায়োপিক, এই কারণেই রাজি হওয়া। পরিচালক এই ছবিটিকে একেবারে জীবনানন্দ দাশের কবিতার মতো করেই তুলে ধরবেন।’ জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করা ব্রাত্য বসু বলেন, ‘জীবনানন্দ সেই অর্থে সফল লোক নন, সাংসারিক শান্তি ছিল না, একক নির্জন জীবন কাটালেন, স্ত্রীর সঙ্গেও সেভাবে বনিবনা হলো না। তার মৃত্যু কী আত্মহত্যা নাকি সমাজকর্তৃক হত্যা, সমাজ কী তাকে বুঝতে পেরেছিল, একজন প্রকৃত শিল্পীকে কী বুঝতে পারে সমাজ- এসব প্রশ্ন বারবার নাড়া দিয়েছে আমায়।’ ছবিটি পরিচালনা করছেন সায়ন্তন মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, আগামী ১৭ জুন টলিউডে অভিষেক হচ্ছে আরেক বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। ‘আয় খুকু আয়’ নামের এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়সহ অনেকে। এরপরের সপ্তাহেই আসছে জয়া আহসান অভিনীত ‘ঝরা পালক’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com