শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোরদারকরণে সেমিনার

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

দরিদ্র রোগীদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে গঠিত হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোরদারকরণে সমস্যা সমাধান ও ভাবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক এক সেমিনার জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার হাসাপতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএম মিজানুর রহমান, হাসপাতালের সিনিয়র চিকিৎসক তারিক মেহের, রোগী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সদস্য মীর আনছার আলী, শামীমা খান, সিদ্দিকুর রহমান, রিপন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা তমিজুল হোসেন।সভায় আজীবন সদস্য বৃদ্ধি করা, তহবিল সংগ্রহ অভিযান পরিচালনা করা, রোগী কল্যাণ সমিতির সদস্যদের সমন্বয়ে মাঝে মধ্যে হাসপাতাল কার্যক্রম পর্যবেক্ষণ করা, দরিদ্র রোগীদের সেবার সংখ্যা বৃদ্ধি করা, রাত্রিকালিন সেবা কার্যক্রম পরিচালনা করা, সদস্যদের কার্যকর ভূমিকা পালন করা, কমিটির সভা নিয়মিত করাসহ হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোরদারকরণে উপস্থিত সদস্যরা গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com