রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ দোয়া, আলোচনা সভা, গভর্নিং বডির সদস্যদের পরিচিতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে অত্র প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক লায়ন মোঃ মিজানুর রহমান। জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সোহেল রানার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য শাহআলম সিদ্দিকী, জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য ফেরদৌস আলম প্রধান, অভিভাবক সদস্য (কলেজ শাখা) আইয়ুব আলী, অভিভাবক সদস্য (স্কুল শাখা) মো. দুলাল হোসেন, মো. আলাউদ্দিন ফকির, শিক্ষক প্রতিনিধি- মো. গোলাম সারওয়ার, মাওলানা আলী আহমদ, মালা রাণী বর্মন, সাবেক এডহক কমিটির সদস্য আমিরুল ইসলাম চৌধুরী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, প্রভাষক গোলাম সারোয়ার, জীবগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্ল্যা চৌধুরী, সাংবাদিক জাকির হোসেন বাদশা, জামাল চৌধুরী, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন, আবুল কাশেম, পৌর যুবলীগ নেতা জিএম বাবু, সাবেক ছাত্র নেতা শাহ আলম, রবিউল্লাহ মাষ্টার, অভিভাবক হুমায়ুন কবির মাষ্টার, জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয় সম্পাদক সুজন ভূঁইয়া, এসএসসি পরিক্ষার্থী আল-আমীন প্রধান। কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা আলী আহমদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com