শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সার্কিট হাউজ হলরুমে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আজিজুল ইসলাম। স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে এবং কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক মো. জাফর আলী, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, কুড়িগ্রাম ২২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরিফুজ্জামান, ডাঃ মন্জুর এ মুর্শেদ, সিভিল সার্জন কুড়িগ্রাম, মোঃ কাজিউল ইসলাম, পৌর মেয়র কুড়িগ্রাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আজিজুল ইসলাম বলেন, ২০৪১ সালের মধ্যে নতুন বাংলাদেশ গড়তে হলে মাদক নির্মুলে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে। কর্মশালায় জেলার নয় উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, নয় উপজেলা চেয়ারম্যান ও নয় থানার অফিসার ইন্চার্জ গন ছারাও রাজনৈতিক ব্যাক্তিবর্হ সহ প্রিন্ট ও ইলোক্টনিক মিডিয়ার সাংবাদিক রা উপস্থিত ছিলেন। পুরো কর্মশালাটিতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রংপুর, মোঃ আলী আসলাম হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com