রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খালেদা জিয়া সারা বিশ্বের গণতন্ত্রের প্রতীক

শাহজাহান সাজু:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুন, ২০২২
খালেদা জিয়ার মুক্তি কামনায় জামিয়া শারইয়্যাহ মাদরাসায় কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠান। - ছবি : খবরপত্র

খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া মাহফিলে টুকু

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু এ দেশের নয়, সারাবিশ্বের গণতন্ত্রের প্রতীক। যিনি আজীবন এই গতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজকেও সেই গণতন্ত্রের জন্য তিনি ত্যাগ স্বীকার করছেন। তিনি বলেন, এই স্বৈরাচারী সরকারের রোষানলে বিনা অপরাধে, ষড়যন্ত্রের মামলায় বেগম জিয়াকে সাজা দেয়া হয়েছে। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আওয়ামী লীগের প্রতিহিংসায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না।
গতকাল শুক্রবার মালিবাগ বাজার এলাকায় জামিয়া শারইয়্যাহ মাদরাসায় কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আগে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার রোগমুক্তির জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় মাদরাসার ৫ শতাধিক এতিম ছাত্রের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন যুবদল নেতারা।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘এ দেশের ধর্মপ্রাণ মানুষের অন্তরে যেমন জিয়াউর রহমান আজীবন স্থান করে নিয়েছেন তেমনি খালেদা জিয়াও তাদের ভালোবাসায় এবং দোয়ায় অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়েছেন। এবারো এই স্বৈরাচারী, ফ্যাসীবাদী সরকারকে সাধারণ মানুষ টেনে-হিঁচড়ে নামাবে। আমরা সেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।’
যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, ‘এই সরকারের আমলে কোনো ধর্মের মানুষ শান্তিতে নেই। বড় বড় আলেমদেরকে অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করেছে। তাদেরকে রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে। মিথ্যা অপবাদ দিয়ে চরিত্র হনন করেছে। আওয়ামী লীগের কাছে কেউ নিরাপদ নয়। অথচ বিএনপির আমলে সব ধর্মের মানুষ একই ছাতার নিচে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাস করেছে। দেশের এই অবস্থার পরিবর্তনের জন্য শুধু বিএনপি নয়, সবাইকে এগিয়ে আসতে হবে।’ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) কামরুজ্জামান দুলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, দক্ষিণের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com