রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইমরানের নায়িকা এবার সারিকা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রে ‘আমি নিঃস্ব হয়ে’ যাব গানটি ২০১৩ সালে তিন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলে নেয়। প্রায় ৯ বছর পর নতুন করে গানটি গাইলেন এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। সম্প্রতি বিএফডিসিতে সেট ফেলে গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরীন। চলতি মাসেই গানটি মুক্তি পেতে পারে ইউটিউবে।
এই প্রসঙ্গে চন্দন সিনহা বলেন, ‘ইমরান এই সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী। তার এখন ভালো একটা জনপ্রিয়তা আছে। গানটি সে নতুন করে করেছে। আমার কাছে ভালো লেগেছে।’ গানটি প্রসঙ্গে ইমরান বলেন, “আমি সিঃস্ব হয়ে যাব’ গানটি একদিন চন্দন সিনহা দাদা এবং কবির বকুল ভাইয়ের সামনে গুনগুন করছিলাম। আমি বলছিলাম যে গানটি আমার প্রিয়। তখন চন্দন সিনহা দাদা বললেন যে তাহলে তুমি গানটির তোমার একটি ভার্সন করো না। লোভ সামলাতে পারলাম না, অবশেষে গানটির একটি ভার্সন করলাম।
গানটির ভিডিও তে আমার সাথে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। ভিডিও পরিচালনা করেছেন হিরা ভাই। আশা করছি এটা সবার ভালো লাগবে।’
সারিকা বলেন, ‘আগে একটা মিউজিক্যাল ফিকশন করেছিলাম। কখনো মিউজিক ভিডিও করিনি। এখন মনে হয়েছে, নতুন কিছু করা দরকার। কাজের একটু ভিন্নতা আনা উচিত। সব মিলে কাজটি করেছি।’ ইমরান জানান, আগামী সপ্তাহে তার নিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র মুক্তি পেতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com