শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাউন সিনড্রোম ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও সমাপনী আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় ও আমডা হেলথ এ- এনভায়রমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে হোসেন্দী এলাকায় আমডা বাংলাদেশ কমপ্লেক্সে মিলনায়তনে এ সমাপনী আনুষ্ঠান হয়। দীর্ঘ এক বছর মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ৬০জন ডাউন সিনড্রোম ও বুদ্ধি প্রতিবন্ধী প্রশিক্ষনার্থীদের মাঝে এ সনদপত্র তুলে দেওয়া হয়েছে। সনদ বিতরণ ও সমাপনী আনুষ্ঠানে আমডা বাংলাদেশের নির্বাহী পরিচালক সরদার এ রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ওয়াহিদ-উজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম) শাহানাজ পারভীন চৌধুরী। ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক উত্তম হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,হেড অব প্রোগ্রাম মিজানুর রহমান জুয়েল, আমডা বাংলাদেশর আঞ্চলিক নির্বাহী আরিফ হোসেন মোল্লা, প্রজেক্ট ম্যানেজার সরদার জহিরুল ইসলাম সরদার, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের পরিচালক বাহার উদ্দিন ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com