রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রয়োগ করায় প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের গাভীর মৃত্যু

শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের হলেষ্টার ফ্রিজিয়ান (আমেরিকান) জাতের ১টি গাভীর মৃত্যু হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় শাহজাদপুর পৌর সভার (৭নং ওয়ার্ড) বাড়াবিল শিমুল পাড়া গ্রামের ফাহিম ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম ১ মাস পূর্বে বগুড়ার নন্দি গ্রাম থেকে হলেষ্টান ফ্রিজিয়াম (আমেরিকান) জাতের একটি গাভী ৫ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যে কিনে আনে। গাভীটি গত শুক্রবার ১ টি বাছুর প্রসব করে এসম রফিকুল ইসলাম বাঘাবাড়ি মিল্ক ভিটার ডাক্তার শরিফ কে নিয়ে এলে ডাক্তার গাভীটিকে ক্যালসিয়াম সহ কিছু মেডিসিন প্রয়োগের পরামর্শ প্রদান করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রফিকুল ইসলাম দ্বারিয়াপুর বাজারের নিউ গৌড়ী সিনেমা হলের পশ্চিম পাশে হাজী ফার্মেসি থেকে ক্যালসিয়ামসহ মেডিসিন গুলো ক্রয় করে। শনিবার রাত ৯ টায় ক্যালসিয়াম প্রয়োগ করা হয় রবিবার সকাল ৬ টায় গাভীটি মারা যায়। রফিকুল ইসলাম আরও জানান তিনি ডাক্তারের কাছে জানতে পারেন গাভীকে মেয়াদ উত্তীর্ণ ক্যালসিয়াম প্রয়োগ করায় গাভী টি মারা গেছে। এব্যাপারে ফাহিম ডেইরি ফার্মের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখত অভিযোগ ও উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছে। এব্যাপারে হাজী ফার্মেসির মালিক রফিক ইসলাম মেয়াদোত্তীর্ণ ক্যালসিয়াম বিক্রির কথা অস্বীকার করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com