রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রেইনবো পেইন্টসর উদ্যোগে গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ স্থানে রংতুলির আঁচড় উদ্বোধন করলেন পুলিশ সুপার

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

জীবনের রঙে জীবন বাচাই, এই স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রেইনবো পেইন্টস এর উদ্যোগে গাইবান্ধা শহরসহ জেলার ঝুঁকিপূর্ণ ৩২ কিলোমিটার মহাসড়কের জেব্রা ক্রসিং ও রোড ডিভাইডার সংকেত মূলক রংতুলির আচড়ে সংকেত প্রদর্শন, ও ট্রাফিক পুলিশের সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্টিত হয়েছে। সকালে শহরের ট্রাফিক বস্ক সামনে পায়রা উড়িয়ে উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। পরে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে। এসময় জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানবাহন ও জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। উপস্থিত ছিলেন- গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ (প্রশাসন) নূর আলম সিদ্দিক, ট্রাফিক অফিসার হেলাল উদ্দিন, ট্রাফিক অফিসার রুহুল আমিন, ট্রাফিক সার্জেন্ট তৌহিদ আরেফিন, রেইনবো পেইন্টস এর গাইবান্ধা জোনাল ম্যানেজার আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ বিষয়ে রেইনবো পেইন্টস এর গাইবান্ধা জোনাল ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন- সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রেইনবো পেইন্টস এর আয়োজনে সারা দেশের ন্যায় গাইবান্ধার ঝুঁকিপূর্ণ ৩২ কিলোমিটার মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জেব্রা ক্রসিং ও রোড ডিভাইজারগুলি রংতুলির আচড়ে কালার করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com