বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডিমলায় ১৫০টি পরিবার পানিবন্দি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

নীলফামারীর ডিমলায় গত কয়েকদিনের টানা বর্ষনে ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগা খড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি এবং গয়াবাড়ি ইউনিয়নের একাংশের প্রায় ১৫০টি পরিবার পারিবন্দি হয়ে পড়েছে। এতে খাদ্য সঙ্কট ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছে বন্যাকবলিত পরিবার গুলি। শনিবার (১৮ই জুন) ডিমলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উদ্যোগে টেপাখড়িবাড়ি ইউনিয়নের তেলির বাজার মসজিদ পাড়া গ্রামের পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবার পানি বিশুদ্ধকরন ট্যাবলেট খাবার স্যালাইন ও প্রত্যেকের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক উপস্থিত ছিলেন। ত্রান বিতরন শেষে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com