রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মেয়াদ বাড়লো আরও ২ বছর

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মেয়াদ আরও দুবছর বাড়ানো হয়েছে। তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়ে গতকাল রোববার (১৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগের চুক্তির ধারাবাহিকতায় গত ১৮ জুন বা যোগদানের তারিখ থেকে মেয়াদ বৃদ্ধির এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ইহসানুল করিম সচিবের পদমর্যাদায় প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালের ১৫ জুন ইহসানুল করিমকে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়। পরে দুদফা তিন বছর করে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। তার সর্বশেষ তিন বছর চুক্তির মেয়াদ গত ১৭ জুন শেষ হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com