শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নরসিংদীর করিমপুরে গ্রাম রক্ষা বাঁধে ভাঙন

আল আমিন মাধবদী (নরসিংদী) :
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

মেঘনা নদীর পানির ঢেউয়ে গ্রাম রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে আর এতে আতঙ্কে রয়েছেন ৫ শতাধিক পরিবার নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মেঘনা নদীর ঢেউয়ে এ ভাঙন শুরু হয়। স্থানীয়রা জানান, গতকাল বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত বাঁধের অন্তত ৫০ গজ জায়গা জুড়ে থাকা ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। মেঘনা নদীর ঢেউয়ের বাঁধে ভাঙন দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে করিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমিনুর রহমান বলেন, মেঘনা নদীর পানি বাড়ায় ঢেউয়ে বাঁধে ভাঙন শুরু হয়েছে। এতে রসুলপুর গ্রামের পাঁচ শতাধিক পরিবার তাদের বসতঘর, গাছপালা ও গবাদিপশু নিয়ে আতঙ্কে রয়েছেন। ইউপি চেয়ারম্যান আরও বলেন, খবর পেয়ে রাত থেকে বালুর বস্তা ফেলে বাঁধের ভাঙন রক্ষার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com